কবিতা শুধু এক টিয়া
কবি শুভশ্রী রায়
সময় ১ সেপ্টেম্বর, ২০২২, সকাল
উৎসর্গ খুশি নামে আমার সেই টিয়াকে যে উড়ে গেছে।
লিখার স্থান পাইকপাড়া, কলকাতা
Review This Poem

শুধু একটা টিয়া, এক মাত্র টিয়াই
তোমার দৃষ্টিকে পাল্টে দিতে পারে!
যত সবুজ রয়েছে অনুপম শরীরে তার-
প্রকৃত অমৃত, যদি নিতে পারো চোখে
মুক্তি পেয়ে যাবে এই বিষ পারাবারে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted