কবিতা রায় মহাশয়
কবি শুভশ্রী রায়
উৎসর্গ সত্যজিৎ রায়কে
লিখার স্থান পাইকপাড়া, কলকাতা
সম্পৃক্ততা সত্যজিৎ রায়ের জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানাতে কবিতাটি রচিত।
Review This Poem

সেরা দাবাড়ু তুমি রায় মহাশয়!
একটিও চাল না চেলেই জয়
করে নিলে আমাদের হৃদয়। তোমার
ফেলুদা এখনো ঘোরে আপামর বাঙালি’র
হাত থেকে হাত! এখনো এক ডজন
গল্পের টানে মুগ্ধ পাঠক জাগে রাত।
তোমার লেখা আর ছবি আঁকা
দু’টোই অপূর্ব, মনে করে রেখাপাত। 
কী সিনেমা, কী লেখা সব জায়গায়
বিশপ লেফ্রয় রোডের দীর্ঘদেহী,
সীমাহীন বুদ্ধিতে উজ্জ্বল রায়বাবু
তুমি করে দিয়েছ কিস্তিমাত!

পথের পাঁচালি দিয়ে হল তোমার
জয়যাত্রার শুরু, বাঙলা চলচ্চিত্রের
তুমি গুরু। তুমি মহা-নাগরিক,
নিজেদের আগ্রাসী জন-অরণ্য ছেড়ে
তোমার অরণ্যের দিনরাত্রিতে
নিতে পারি আমরা আশ্রয়।
আজ ওই পারে হয়তো বা শতরঞ্জ
খেলো কোনো মহাজাগতিক দাবাড়ুর সাথে! সহজাত সারল্যে ভরা সমস্ত অপু
আর ততটা সরল নেই যারা, বাঙলার
সমস্ত হরিহর আর সর্বজয়া তোমাকে
করে বিনম্র প্রণাম, হোক সত্যজিৎ রায়
নামে অপূর্ব স্রষ্টা’র মহাকাল বিজয়।

guest
0 Comments
Newest
Oldest Most Voted