কবিতা মেঘমল্লার
কবি শুভশ্রী রায়
সময় ২৯ জুন, ২০২২, ভোর
লিখার স্থান পাইকপাড়া, কলকাতা
Review This Poem

মেঘ চেয়েছিলাম, সাথে এল বৃষ্টি!
পুড়ে যেতে যেতে বেঁচে গেল সৃষ্টি।
মেঘ রং কালো তার,স্বভাবে সজল
যত পারে গেয়ে চলে বরষা গজল
মেঘ তো চাই চাই, বৃষ্টিও সাথে তার
বরুণদেবের কাছ থেকে মেঘমল্লার!

guest
0 Comments
Newest
Oldest Most Voted