কবিতা মুক্তি কই?
কবি শুভশ্রী রায়
সময় ২৩ জুন, ২০২২, সকাল
উৎসর্গ মুক্তির বিরাট ধারণাকে
লিখার স্থান পাইকপাড়া, কলকাতা
Review This Poem

পাখীটার রং গাঢ় সবুজ, সে আকাশের সখী
কেন যে তাকে খাঁচায় রাখি, কেনই বা বকি?
পাখী! সে তো চিরকালই মুক্তির আরেক নাম
তাকেও ফাঁদ পেতে ধরে ফেলি, ধার্য করি দাম
মুক্তিকে বাঁধতে চাই পাপী, আমরা ভালো নই
পাখিকে খাঁচায় ভরে মুক্তির পক্ষে লিখি বই!

guest
0 Comments
Newest
Oldest Most Voted