কবিতা মজা টানটান
কবি শুভশ্রী রায়
সময় ১০ মে, ২০২২, বিকেল
লিখার স্থান পাইকপাড়া, কলকাতা
Review This Poem

প্রথমে বাড়াত বাঁ আর এখন ডান
জনগণ মজা দেখে হয়ে টানটান।
পহলে শীতের আরাম এখন বরষা
তার এখনোতো সেই গদীরই ভরসা
কভু বলাকার ঠোঁট কোকিলের কু
কখনো ব্যাঙেরই ব, সুনামেরও সু
সব মিলিয়া হাসন্তি ঘষা ড্যাং ড্যাং
বিশ্রী চালাক পায়রা বীভৎস ঠ্যাঙ
ন্যাকা মতো পেত্নীটা যতন অনেক
তথাপি মাথায় ঢিলা টিলা প্রত্যেক
মস্তকে সুস্থতা পদে জহরিলা বিছু
সারা রাত ও দিবস নিয়েছিল পিছু
সবজেটে গোলে মাল ঘুন ভরা দেহ
সমাধান কী করবে এই ধাঁধা কেহ!

guest
0 Comments
Newest
Oldest Most Voted