| কবিতা | ব্যর্থ পরিচয় |
| কবি | শুভশ্রী রায় |
| সময় | ২৮ অক্টোবর, ২০২২, সন্ধ্যা |
| লিখার স্থান | পাইকপাড়া, কলকাতা |
নিজের কথা ফলাও করে বলার মতো নয়
সামান্য অসফল মানুষ আমি,
মাধুকরী করে বেঁচে থাকি ক্ষতে
আর যত পারি শব্দ ঘাঁটি স্বভাবে
ওই একটু আধটু কাব্যটাব্য যা-তা
মিলবে, কেউ যদি উল্টে দেখে জীবন-খাতা।