| কবিতা | বৃষ্টির ছড়া |
| কবি | শুভশ্রী রায় |
| সময় | ২৯ জুলাই, ২০২২, সকাল |
| লিখার স্থান | পাইকপাড়া, কলকাতা |
(১)
আয় বৃষ্টি কাঁচ গুঁড়ো
মন রে তুই জল কুড়ো,
কাঁচ যে বড়ই ধারালো
অসোয়াস্তি বাড়ালো!
বৃষ্টি, তোর মন নেব
তার বদলে ধন দেব
কথা দে তুই ঝরবি
ফসলে ক্ষেত ভরবি।
(২)
বৃষ্টি রে তুই আয় চলে
জীবন যায় যাক জলে,
তবু তোকে ভীষণ চাই
তোর স্পর্শে আশ মেটাই।
আসিস বৃষ্টি ঝমঝম
গরম হ’বে কমকম
সঙ্গে আনিস ছন্দ
যার গায়ে মেঘের গন্ধ!