| কবিতা | প্রলাপের দিন |
| কবি | শুভশ্রী রায় |
| সময় | ৭ ফেব্রুয়ারি, ২০২৩, দুপুর |
| লিখার স্থান | পাইকপাড়া, কলকাতা |
| সম্পৃক্ততা | ভ্যালেন্টাইন সপ্তাহের প্রথম দিনটি বা সাত ফেব্রুয়ারি, গোলাপ দিবস হিসেবে পালিত হয়। সে কথা মনে রেখে এই লেখা। |
| কবিতার বিষয় | প্রেম |
শুনছি যে আজ গোলাপ দিবস
আমি কী করব, বুক জুড়ে ধস!
তার কাছে কি আমার আছে ঋণ?
স্মৃতিকাঁটা হিয়ায় করে চিনচিন
হো'ক না অপূর্ব দিশি বা বসরাই
নিয়ে লেখা থেকে যায় খসড়াই;
আসলে আমার কথন বড্ড ক্ষীণ
রোজই তো আমার প্রলাপের দিন।