কবিতা পুষির ছোট্ট ছোট্ট ছড়া
কবি শুভশ্রী রায়
সময় ৭ আগস্ট, ২০২২, সকাল
লিখার স্থান পাইকপাড়া, কলকাতা
5/5 - (1 vote)

(১)
বাঁধা আছি পুষিতে
সীমাহীন খুশিতে,
কে পারে দুষিতে?
বাধা পাবে ঘুঁষিতে!

(২)
পুষির বন্ধু ভৌ তেজী
বড্ড জ্বালায় সে পাজী!
তবু দোস্তি ভাঙতে অরাজী
ভৌ-এর জন্য রাখে প্রাণ বাজী।

(৩)
পুষি ছিল পুঁচকি
সোহাগের বুঁচকি!
বড় হয়ে হাসে মুচকি
সাথে নড়ে মুছ্ কী?

(৪)
পুষি আজ বড় ধীর
লক্ষ্যে বড্ড স্থির,
দুধটাও যে গভীর!
হ’চ্ছে কী জমে ক্ষীর?

guest
0 Comments
Newest
Oldest Most Voted