| কবিতা | পুতুল তুমুল |
| কবি | শুভশ্রী রায় |
| সময় | ১ ডিসেম্বর ২০২২, সকাল |
| লিখার স্থান | পাইকপাড়া, কলকাতা |
ছোট্ট পুতুল এক বসেছিল তাকের ঘাঁটিতে
হঠাৎ এক বিকেলে আমাকে মার দিল জোরে!
আমি তো বিস্ময়ে থ, কোনো মতে কথা এল
বললাম-'এ সব কেন, কী লাভ আমাকে মেরে?"
সে বলল-"একে তো আমায় নিয়ে খেলো না
তাক থেকে নামাও না, মুছে দাও না ধুলো,
তার ওপর যত কবিতা তোমার পুষিটাকে নিয়ে
আমার মতো মিষ্টি পুতুল কী দোষ করল?"
তাই ভীষণ রাগ জমেছে তোমার ওপর
থাকতে না পেরে একেবারে মেরেই দিলাম,
বল, বাড়ীতে এনেও কেন অনাদর করা?"
শুনে আমিও নিজের অপরাধ মেনে নিলাম।
তাই লিখছি একটু তাকে নিয়ে কবিতা
অবশ্য জানি না তার কী রকম লাগবে,
তাকে শোনানোর আগে কাউকে পড়াব?
জানলে তো পুতুলের ফের ক্রোধ জাগবে!