কবিতা ডাঁটিয়াল বিল্লি আসছে
কবি শুভশ্রী রায়
সময় ১১ অক্টোবর, ২০২২, সকাল
লিখার স্থান পাইকপাড়া, কলকাতা
Review This Poem

ছোটো পিসির বেড়াল ফের আসবে আমার বাড়ী
সমস্ত ব্যবস্থাই করতে হবে ভীষণ তাড়াতাড়ি।
এ দিকে হাতে বেশি সময় নেই মাত্র তিনটে দিন
তাই তো উদ্বেগে বুকটা আমার করছে চিনচিন!
মাছওয়ালাকে বলব, রোজ লাগবে টাটকা মাছ
দুধও নেব, স্থানীয় দোকানিকে বলে রাখব আজ;
সযত্নে গুছিয়ে রাখতে হবে তার বিছানা, খাট
সহ্য করে না তিল মাত্র ত্রুটি, বিল্লির খুব ডাঁট!
এত কিছু করব, তার পরেও খুঁত ধরবে হয়তো,
একটু ভুল হয়েও যেতে পারে করলে কাজ শত,
সেটা মানুষ বোঝে; কিন্তু ছোটো পিসির বেড়াল?
ছড়িয়ে দেবে সমালোচনার মিয়াওমিয়াও জাল!

guest
1 Comment
Newest
Oldest Most Voted
Rabin Dey
Rabin Dey
4 years ago

খুব ভালো লাগলো আপনার দ্বারা লিখিত কবিতা টা পড়ে