কবিতা জাদুভরা ধ্বংসকথা
কবি শুভশ্রী রায়
সময় ১৪ নভেম্বর, ২০২২, রাত
লিখার স্থান পাইকপাড়া, কলকাতা

তুমি এই যে আমাকে বিনা অস্ত্রে এত বেশী মারো
অতি আচার না করেও অপরাধী হয়ে যেতে পারো!

না হওয়া মৃত্যুতেই করো তুমি আমায় দাহ বারবার
এক দিন ধরা পড়ে যাবে তোমার শ্মশান কারবার।

স্পর্শটুকু ছাড়াও আমার ভেতরে ঢুকে পড় তুমি
তোমার কৌশলী অন্তর্ভেদ জেনে যাবে সমস্ত ভূমি।

আমাকে সম্পূর্ণ দেখিয়েও ভেঙে ফেল গুঁড়ো গুঁড়ো
জেনে যাবে বুঝদার জাদুভরা ধ্বংসকথা পুরো।

guest
0 Comments
Newest
Oldest Most Voted