| কবিতা | জাদুকর কবির মুখ |
| কবি | শুভশ্রী রায় |
| সময় | ২ সেপ্টেম্বর, ২০২২, সন্ধ্যা বেলা |
| লিখার স্থান | পাইকপাড়া, কলকাতা |
কোনো দিনও মুখ আপনার হবে না কাগজের ঠোঙা,
হাওয়া তাকে ওড়াবে এমন হাল্কা সে না,
এই মুখ হার না মানা এক কবির নিজের,
জন্ম হয় যার থেকে কবিতার অমৃত বীজের।