| কবিতা | ছড়া শোনা! |
| কবি | শুভশ্রী রায় |
| সময় | ১২ জু্লাই, ২০২২, সকাল |
| লিখার স্থান | পাইকপাড়া, কলকাতা |
সকাল সকাল বলিস না তুই ছড়া
তার চে’ বরং ছাত্তরদের পড়া।
কী বলছিস, ছাত্তর নেই তোর?
তাহলে জল তোল ঘড়া ঘড়া।
এবার যুক্তি, জলের জন্য কল
তাহলে বরং লেখ একখানা ছড়া!
কিন্তু আমাকে শোনাস না তুই
উদার আকাশ-মাটিকে পড়া!