কবিতা ছেলেমানুষের ছবি
কবি শুভশ্রী রায়
সময় ২৪ জুন, ২০২২, সকাল
উৎসর্গ নিজের ছোটোবেলাকে
লিখার স্থান পাইকপাড়া, কলকাতা
Review This Poem

ছেলেমানুষ ছবি আঁকে অত হিসেব কী বোঝে?
যেখানে সেখানে বসিয়ে দেয় সূর্য একটা কী দুটো
যত পারে রং দেয় সূর্যে, আকাশে, নিচে গাছপাতায়
অঙ্কন জ্বলজ্বলে আর রঙের পাত্র হয়ে যায় ফুটো!

guest
0 Comments
Newest
Oldest Most Voted