কবিতা চোখ পরেছে শোক
কবি শুভশ্রী রায়
সময় ১২ এপ্রিল, ২০২২, সকাল
লিখার স্থান পাইকপাড়া, কলকাতা
Review This Poem

চোখ পরে আছে শোক
রশ্মির হয়েছে বাধক।
ওপরে তার স্পর্শ হোক
সুদীপ্ত জীবনের হীরক।
মৃত্যুর আর্দ্রতা শুকোক
জীবনের ঘন মায়াজালক
নিয়ে জড়িয়ে যাক চোখ,
ভেদ করে বিদায়ী সড়ক
খুঁজে নিক নন্দিত আলোক।

guest
0 Comments
Newest
Oldest Most Voted