কবিতা চর্বিত কাঙাল
কবি শুভশ্রী রায়
সময় ১৩ এপ্রিল, ২০২২, সকাল
উৎসর্গ নেইবাদ-কে
লিখার স্থান পাইকপাড়া, কলকাতা
Review This Poem

আমাদের নৈরাজ্য, নাম তার পশ্চিম বাঙগাল
আমরা গর্বিত মরা বাঙালি সংস্কৃতির তরে সেরা কাঙাল।
অথচ বিদ্যায় শ্রেষ্ঠ ছিলাম বেশি আগে নয়,
ধরতে গেলে প্রায় গতকাল।
এখন কাঁদলে হবে? ছ’সাত দশক ধরে
নিজেরাই কু-জাত কুমীর এনেছি ঘরে,
সযতনে কেটে ধ্বংসের অভিমুখে খাল।
দীর্ঘ সময় ধরে ছাড়িয়েছি ন্যায় ও নীতির মহার্ঘ ছাল,
হতশ্রী কাঙালি হয়ে মুখে হায়হায় এত দিনে!
অবশেষে শুনতে পাচ্ছি সময়ের বেসুরো খেয়াল।

guest
0 Comments
Newest
Oldest Most Voted