| কবিতা | গাঢ় কারো |
| কবি | শুভশ্রী রায় |
| সময় | ২৬ জু্লাই, ২০২২, রাত |
| উৎসর্গ | কারো নদীকে |
| লিখার স্থান | পাইকপাড়া, কলকাতা |
বর্ষায় অপরূপা তুমি সুন্দরী কারো
এস এস তটিনী, কাছে এস আরো।
জলভরা রূপে খালি নির্মল বাড়ো
রংটি তোমার যেন গেরি মাটি গাঢ়
সারান্ডা জঙ্গলে বড় মনটন কাড়ো!
আমাকেও একটু রঙ দিতে পারো?
এমন গেরুয়া হ’তে ইচ্ছে আমারো!