| কবিতা | কড়া |
| কবি | শুভশ্রী রায় |
| সময় | ৩ ডিসেম্বর, ২০২২, সকাল |
| লিখার স্থান | পাইকপাড়া, কলকাতা |
কমরেডের সঙ্গে কফি খাওয়ার ইচ্ছে হয়েছিল আমার
বরং বলা ভালো কফির অছিলায়
তাঁকে একটু বেশী দেখার চেষ্টায় ছিলাম
ও দিকে কমরেড তখন ভীষণ জোরে হাঁটছিলেন,
মিছিল শেষ হয়েছে, একটা বৈঠকে যাবেন।
খানিক ক্ষণ পেছন পেছন হেঁটে অবধারিত
হারিয়ে ফেললাম তাঁকে, দৃষ্টি ঝাপসা।
রাজনীতির নেশার কাছে
অলীক হতে হতে কফির পেয়ালা
ধূসর হয়ে গেল বাস্তবের সরণিতে।
তার আবার পর!
নোনতা চাখতে চাখতে আবাসে চলে এলাম।