কবিতা কটকটি পটপটি
কবি শুভশ্রী রায়
লিখার স্থান পাইকপাড়া, কলকাতা
Review This Poem

কিশোরীর নাম ভিন ধরণের ওগো একদম কটকটি
মিষ্টি চেহারা স্বভাবে বড়ই চঞ্চল সে গো ছটছটি
সখীদের নিয়ে নদীর ওপর চাপিয়াছিল সে ভটভটি
ঝুঁকে কিছু দেখতে গিয়ে জলে সে পড়ল হটহটি
ছিল এক সাহসী তরুণ ঝাঁপিয়েছিল সে চটচটি
তারপরে কোনো কিছু কী হয়ে গিয়েছিল ঘটঘটি?
কিছু কথা কারা বলেছিল বুঝি কানেকানে রটরটি
এখন এক সাথে সংসার-সাগরে সাঁতরায় গটগটি!

guest
0 Comments
Newest
Oldest Most Voted