কবিতা ইচ্ছা দিন
কবি শুভশ্রী রায়
সময় ১৭ জু্লাই, ২০২২, বিকেল
উৎসর্গ রেজিনা জামানকে
লিখার স্থান পাইকপাড়া, কলকাতা
Review This Poem

আজকে খেলছে সব ইচ্ছা
যত খুশি সুখে খেলতে দিন।
রোজ কোথায় ওরা খেলে?
একটা বেলা হ’ন শাসনহীন।

কখনো কখনো ইচ্ছাকেও
সাদরে বাঁচিয়ে রাখতে হয়।
আজ বারণ নয় তো কোনো
সবগুলো ইচ্ছার হোক জয়।

guest
0 Comments
Newest
Oldest Most Voted