কবিতা অপরাজেয়
কবি শুভশ্রী রায়
সময় ২৩ এপ্রিল, ২০২৩, সকাল
লিখার স্থান পাইকপাড়া, কলকাতা
কবিতার বিষয় জীবনমুখী, সমসাময়িক
Review This Poem

দিনকাল? গড়বড় ভুলভাল কিছু নেই, এমনি ঠিকঠাক!
চাই এইটুকু, বরাবর যেমন ছিল – মানুষ মানুষের হাত ধরে থাক,
সভ্যতা দিব্যি এগোচ্ছে নিজের ভুলের ভেতর খেতে খেতে পাক;
জোর ধাক্কা খায় তবু হেরে যায় না, যুদ্ধ কি মহামারী দিলে ডাক।

guest
0 Comments
Newest
Oldest Most Voted