কবিতা পেয়েছো কি?
কবি সুনীল গঙ্গোপাধ্যায়
কাব্যগ্রন্থ আমার স্বপ্ন
Review This Poem
অপূর্ব নির্মাণ থেকে উঠে আসে
ভোরের কোকিল
কোকিল, তুমি কি পারো মুছে দিতে
সব কলরব?
হেলেঞ্চা লতায় কাঁপে
শিশিরের বিদায়ী শরীর
শিশির, না আমার শৈশব?
ভুলে যাওয়া ভালো, কিন্তু
কাঁটার মুকুট পরা মৃত্যু তো
সে নয়!
 
বৈশাখী আকাশ দেখে গাঢ় হয়
টিয়াঠুঁটি আম
সবই তো উচ্ছিষ্ট করে রেখে গেলে
পেয়েছো কি
যা ছিল পাওয়ার?
মধ্যজীবনের কাছে প্রশ্ন তোলে
স্থির মধ্যযাম।।
guest
0 Comments
Newest
Oldest Most Voted