কবিতা ভুল করে ভুল
কবি সুমির সূত্রধর
সময় 31/03/2024
কবিতার বিষয় প্রেম
Review This Poem

তোমাকে ভালোবাসতে হলে
আমাকে এক সমুদ্র সমান
উদার হতে হবে।

তোমাকে পেতে হলে
তোমার সব ভুলগুলো
আমায় মেনে নিতে হবে।

আমি না হয়
এক সমুদ্র সমান উদার হবো।

কিন্তু ভুলগুলো
কেমন করে
ভুল করে মেনে নিবো?

guest
0 Comments
Newest
Oldest Most Voted