কবিতা বিচ্ছেদের এতোবছর পরেও
কবি সুমন মন্ডল
সময় ২৬মে,২০২২,রাত
লিখার স্থান খুলনা
সম্পৃক্ততা বিচ্ছেদ
Review This Poem

বিচ্ছেদের এতোবছর পরেও যেন
এখনো মাঝেমধ্যে গভীর রাতে,সে কী
মন উতলা,খোলা জানালা,
ঠান্ডা ভেজা হাওয়া,
দাঁড়িয়ে থাকি চোখের জলে।
বৃষ্টির ফোঁটা,ঝাঁপসা কাঁচে
এ কী মেঘের পলক,এ কী
শোকের শাঁকোয়,
এ কী দুরুদুরু বুক,ঘর্মাক্ত শরীর,
বাহিরে কালো।ওগো,না জানি মৃত্যু কতনা কাছেই!

guest
0 Comments
Newest
Oldest Most Voted