কবিতা ফিরে দেখা
কবি সুমন মন্ডল
সময় ২২ডিসেম্বর,২০২১,সকাল
লিখার স্থান খুলনা
Review This Poem

একটা একটা করে সিঁড়ি বেয়ে
যতোই উপরে উঠছি ততোই নীরবতা
গাঢ় ঘন কালো অন্ধকার দিকেদিকে
কেড়ে নিচ্ছে একেএকে
ও আমার প্রিয় সব,
এমনকি সেই সিড়িগুলোও,যেগুলো বেয়ে বেয়ে উপরে উঠেছিলাম আমি,
আর একদিন এই আমিও হয়তো অন্য কারোর স্মৃতি
কিংবা পুরোনো ভাঙা বাড়ির দেয়ালে আঁটা চিত্র হয়ে রয়ে যাব নীরবে নিভৃতে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted