| কবিতা | অন্তর দৃষ্টিতে দেখো |
| কবি | সুমন মন্ডল |
| সময় | ৯জানুয়ারি,২০২২,রাত্রি |
| লিখার স্থান | খুলনা |
চেয়ে দেখো,মাথার উপর বিস্তৃত আকাশ
মেঘেদের ভেলা
শুকনো কিংবা ভেজা
কখনো আনন্দে,বয়ে চলেছে কখনো বা দুখের বোঝা,
নিচে অসংখ্য পাহাড়-পর্বত, নদী-নালা,ঝর্ণা,সাগর,উপসাগর,
কত শত সহস্র প্রাণের বসতি এ গ্রহে,
রয়েছে সবুজ বনায়ন,ক্ষরা,বৃষ্টি,
আরেকটু ভালো করে অন্তর দৃষ্টিতে দেখো-
দেখবে কেবল সাড়ে তিন হাত মাটি কিংবা চারটি খুঁটি।