কবিতা বিসর্জনের গান
কবি সুমন কুমার চন্দ
Review This Poem

হয় মানুষগুলো খুব স্বার্থপর
আমিই কেবল আগল ভাঙা হাওয়া
উদ্দাম ঝড়,
নয়তো আমিই হয়তো খুব স্বার্থপর
মানুষগুলো বড্ড ভালো
যেমন ছিল বরাবর ।
আমিই হয়তো মেঘ জমিয়ে
বৃষ্টি নামাই
এলোমেলো বেহিসেবী
জীবন যাপন,
দিন শেষে আমার
একলা আকাশ
একলা আমার সাতকাহন।
মানুষ দেখি মুগ্ধ চোখে
মানুষ-আমার
যোজন যোজন ব্যবধান
এ জন্মে না পারি পর জন্মে
ঠিক ঘুচিয়ে দেবো,
পর জন্মে ঠিক মানুষ হবো
এ জন্মে তাই শুধু গেয়ে যাই
বিসর্জনের গান ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted