| কবিতা | ভালোবাসি বলেই |
| কবি | সুজন দাস |
| সময় | ৬ মার্চ, ২০২২ |
| উৎসর্গ | প্রাক্তন প্রেমিকা |
| লিখার স্থান | রংপুর, বাংলাদেশ |
তোমাকে ভালোবাসি বলেই
তোমার ঐ মায়াবী চোখে খুন হই বারবার ।
তোমাকে ভালোবাসি বলেই
তোমার খোলা চুলে এলোমেলো করি ফেলি নিজেকে।
তোমাকে ভালোবাসি বলেই
তোমার ঐ টিপে নিজের অস্তিত্বকে খুঁজে ফিরি শতবার।
তোমাকে ভালোবাসি বলেই
তোমার হাসিতে ভুলে যাই কতটা স্বার্থপর মানুষ তুমি ।
তোমাকে ভালোবাসি বলেই
তোমার মিথ্যের বেড়াজালে আটকে পড়ি ইচ্ছে করে ।
তোমাকে ভালোবাসি বলেই
তোমার মধুর স্মৃতিগুলো মনে পড়ে বারংবার ।
তোমাকে ভালোবাসি বলেই
বেহায়া হয় এ অভিমানি মন প্রতিবার ।
তোমাকে ভালোবাসি বলেই
শত অভিমান, শত অভিযোগ সব তুচ্ছ হয়ে যায় এক নিমিষেই ।