কবিতা তুমি আমার
কবি সুজন দাস
সময় ২০ জুলাই, ২০২০
লিখার স্থান রংপুর, বাংলাদেশ
4.3/5 - (3 votes)

তুমি আমার শীতের সকালের সোনালী রোদ্দুর
তুমি আমার গ্রীষ্মের ক্লান্ত অলস দুপুর

তুমি আমার আকাশে উড়ে বেড়ানো মুক্ত পাখিগুলো
তুমি আমার গোধূলির বুকে শেষ বিকালের আলো

তুমি আমার ফিরে পাওয়া সেই পুরোনো হাসি
তুমি আমার মরুভূমির বুকে তৃষ্ণার্ত জলরাশি

তুমি আমার জোছনা রাতের মিটিমিটি তারাগুলো
তুমি আমার তটিনীর বুকে জোয়ারভাটার টেউগুলো

guest
0 Comments
Newest
Oldest Most Voted