কবিতা তফাৎ
কবি সুজন দাস
সময় ৩ মার্চ, ২০২১
লিখার স্থান রংপুর, বাংলাদেশ
Review This Poem

সহযাত্রী
তুমি আর আমি দু’জনেই
তোমার গন্তব্য আলোয়
নিমজ্জিত আমি আঁধারে।

তুমি আছো অট্টালিকায়
আমার বসত মাটিতে,

তুমি বসন্তের কৃষ্ণচূড়া
আমি শীতের ঝরাপাতা,

তুমি সুখ নিদ্রাকোলে
আমি অপেক্ষার প্রহরে।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted