কবিতা সম্বোধন
কবি সুজন ইনসাদ
সময় ২১ নভেম্বর ২০২৪
উৎসর্গ তুই,তুমি ও তোমাকে
লিখার স্থান নরসিংদী৷
কবিতার বিষয় জীবনমুখী
Review This Poem

তুমি আমাকে ভালোবেসে “তুমি” বলে ডাকো, কখনো কখনো “তুই”।
কিন্তু তুমি যাকে সবচেয়ে ভালোবেসে একান্ত তোমার করে বেছে নিয়েছ, তাঁকে তুমি “আপনি” বলে ডাকো!
শুনেছি, তাঁর নাম মুখে পর্যন্ত নেও না।
অথচ আমরা কেবল ঈশ্বরকেই “আপনি” করে ডাকতাম।
ভালোবেসে যদি ঈশ্বরের দেখা মেলে, তবে কী লাভ শয়তানের প্রবঞ্চনায় পড়ে থাকার!
ঘরের ঈশ্বর তোমার মঙ্গল করুন।

guest
0 Comments
Newest
Oldest Most Voted