| কবিতা | সর্বপল্লী রাধাকৃষ্ণন |
| কবি | সুজিত কুমার ভৌমিক |
| কাব্যগ্রন্থ | ভারতমাতা |
| সময় | ২০১৮ |
| উৎসর্গ | সুকুমার ভৌমিক |
| লিখার স্থান | চন্ডীপুর |
| সম্পৃক্ততা | শিক্ষক দিবস |
সর্বপল্লী রাধাকৃষ্ণন
*******************
সুজিত কুমার ভৌমিক
*******************
শিক্ষক তুমি,বন্ধু তুমি,
তুমিই দার্শনিক।
ভারত বর্ষের রাষ্ট্রপতি
পথিকবন্ধু মানিক।
অষ্টআশির সেপ্টম্বরের
পাঁচ তারিখে তুমি।
তামিলনাডুর তিরুত্তনি
উজ্জ্বল করলে ভূমি।
ভারতমাতার নয়ন তুমি,
তুমিই শিক্ষাগুরু।
তোমার পরম পরশমনিতে,
নতুন শিক্ষা শুরু।
লেখনি তোমার উচ্চারিল,
শিক্ষা-দ্বিতীয় জন্ম।
শিক্ষা পেলে তবেই হবে
স্বার্থক কর্ম।
হে শিক্ষক,হে পুঙ্গব,
লহ মোদের প্রনাম।
সর্বপল্লী রাধাকৃষ্ণন
শিক্ষাচার্য নাম।
করজোরে নতজানু হয়ে,
মাথা নত মোরা করি।
হে সারস্বত, পরম ব্রক্ষ্ম,
বিদ্যা দাও যে ভরি।