কবিতা সত্যেরে পদাঘাত
কবি সুজিত কুমার ভৌমিক
কাব্যগ্রন্থ প্রতিবাদ
সময় ২০২২
উৎসর্গ সুকুমার ভৌমিক
লিখার স্থান চন্ডীপুর
সম্পৃক্ততা জীবনমুখী, প্রতিবাদ
কবিতার বিষয় জীবনমুখী
Review This Poem

সত্যেরে পদাঘাত
****************
সুজিত কুমার ভৌমিক
********************

কয়েকজন মিলে একটি দল করে,
এক ভীষণ সিদ্ধান্ত নিল–
“আমাদের রাজ কায়েম হবে,
সবকিছু, সবকিছুই চলবে তেমন,
যেমন করে আমরা চালাবো,
যেমন করে জিলিপির মতো পরতে পরতে,
আমরা গোপনে কলকাঠি নাড়ব।

প্রতিভার গলাটাকে টিপে দাও,
করাল কষাই হাত দিয়ে।
প্রতিভা! ওটা আবার কী রে ভাই।
আমরাই তো “প্র”-মাণে প্রথম,
আমরাই তো ” তি” মানে তিনজন,
হরিহর আত্মার আপনজন।
আর “ভা”তো আমাদেরই পকেটের মধ্যে,
ভাগাভাগি হয়ে থাক না!

শিক্ষিত দেখলেই দূর করে দাও,
পরশুরামের কুঠারসম মিথ্যের হাতুড়ি দিয়ে।
খান খান, টুকরো টুকরো করে,
নর্দমার মাটির সাথে মিশিয়ে দাও,
ওই শিক্ষকদের যারা যুক্তি দিয়ে বলবে,
যারা কোন সংস্কারের বুলি আওড়াবে,
কোন মতামতকে গ্রহণযোগ্য বলে
সঠিক বলার চেষ্টা করবে।

ওদের তো আবার সম্মানের কচকচানি।
একবার দূর হয়ে গেলেই কেল্লাফতে..
আমরা মুচকি হেসে একে অপরের দিকে,
পকেটে হাত পুরে বলব–
হুররে,মিথ্যেরে করেছি প্রতিষ্টিত।
সত্যেরে করেছি পদাঘাত, ভূলুন্ঠিত।”

guest
0 Comments
Newest
Oldest Most Voted