| কবিতা | শুভ নববর্ষ |
| কবি | সুজিত কুমার ভৌমিক |
| কাব্যগ্রন্থ | ভারতমাতা |
| সময় | ২০১৮ |
| উৎসর্গ | সবিতা ভৌমিক |
| লিখার স্থান | চন্ডীপুর |
| সম্পৃক্ততা | নববর্ষ |
শুভ নববর্ষ।
************
সুজিত কুমার ভৌমিক
ঘুম থেকে উঠে দেখি নতুন সকাল।
পুরনো স্বপনগুলো আজও আকাল।
ভেবেছিনু বঙ্গেতে রবে নাকো বেকার।
ছোট-বড় যেকোনো কাজ হবে সবার।
ভেবেছিনু বঙ্গেতে পড়বে নাকো চ্ছেদ।
উঁচু জাতি, নিচু জাতি বজ্জাতি বিভেদ ।
ভেবেছিনু এই বঙ্গে ভাই ভাই সব।
হেসেখেলে মেতে যাব, করে কলরব।
মোরা যাব মন্দিরে, যাব যে মসজিদ।
ভাইজান ও সহাস্য, রবে নাকো জিদ ।
ভেবেছিনু দিদি বোন, নির্ভয়ে রাতে।
করে যাবে চাকুরি, সবে একসাথে।
প্রশ্ন নিজেকে-" এ কোন পশ্চিমবঙ্গ? "
বাতাস হচ্ছে ভারি,এত প্যাঁচ রঙ্গ?
তবুও আশা বুকে, মনে আছে স্ফুরণ।
হয়তো নতুন বর্ষে এ সব পুরন!
নতুন বর্ষটি পেয়ে মানিয়ে নিলাম।
পুরনোকে পকেটে জিওিয়ে রাখলাম।
তোমাকে সামনে পেয়ে পাই নব হর্ষ।
চিৎকার করে বলি,শুভ নববর্ষ।
***********★************