কবিতা শিক্ষা দ্রোনাচার্য
কবি সুজিত কুমার ভৌমিক
কাব্যগ্রন্থ ভারতমাতা
সময় ২০১৮
উৎসর্গ সুকুমার ভৌমিক
লিখার স্থান চন্ডীপুর
সম্পৃক্ততা শিক্ষক দিবস
Review This Poem

শিক্ষা দ্রোনাচার্য
*****************
সুজিত কুমার ভৌমিক
********************
কত যে বীর,উঁচিয়ে শীর,
ভারতবর্ষে এলেন।
ভরিয়ে স্মৃতি, বিদ্যাপ্রীতি
শিক্ষা দিয়ে গেলেন।
পেয়েছি মোরা,বিদ্যাভরা,
ঈশ্বর বিদ্যাসাগর।
বাল্য বিবাহ,বহু বিবাহ
বিধবা প্রান সাগর
আনন্দ বিবেক,বীর অনেক,
অনেক মহাপুরুষ।
বিবাদি সুভাষ,মহন দাস,
ঠাকুর বংশ জৌলুষ।
ছিল সেদিন,এক সে সুদিন,
পাঁচই সেপ্টেম্বর।
অষ্টআশির উন্নত শীর
সাল আঠারশোর।
সর্বপল্লী,তামিল গলি
পদবী রাধাকৃষ্ণন।
ভারত রবি,কোন্ সে ছবি,
মহান শিক্ষাতৃষ্ণন।
প্রথমে এসে,শিক্ষক বেশে,
পরেতে দার্শনিক।
রাষ্ট্রপতি,উপ ও সতি,
বির পুত্র মানিক।
প্রনাম করি,তোমায় স্মরি,
হে বীরাচার্য।
শিক্ষা দাও,বুদ্ধি দাও,
হে দ্রোনাচার্য।

guest
0 Comments
Newest
Oldest Most Voted