কবিতা লৌহ মানব
কবি সুজিত কুমার ভৌমিক
কাব্যগ্রন্থ দেশপ্রেমিক
সময় ২০২৫
উৎসর্গ সবিতা ভৌমিক
লিখার স্থান চন্ডীপুর
সম্পৃক্ততা দেশপ্রেমিক
Review This Poem

লৌহ মানব
*****************
সুজিত কুমার ভৌমিক
************************
মানব তো অনেক আছে,
ছোট বড় মাঝারি।
দেশপ্রেমিক নাম,
জোটে না তো সবারি।।

হিমালয় তো একটি আছে,
পাহাড় মাঝে তুলনার।
নেতা নেত্রী অনেক আছে,
দেশপ্রেম ক’জনার?

আগ্নেয়গিরির লাভা যেমন,
উৎক্ষেপ করে ওঠে।
ভারত ভূমে একজনই,
লৌহ মানব বটে।।

ক্ষাত্র তেজী চক্ষুযুগল,
উদয় হৃদয় সদয়।
ঐক্যের মুর্ত প্রতীক,
বীর অকুতোভয়।।

টুকরো টুকরো ভারতভূমি,
একতার কোন্ যাদুতে?
অখন্ডতার মন্ত্রে আজ,
পূর্ণ তীর্থভূমিতে।।

করশুল্ক অভিযানে তার,
বিদ্যুৎগামী ক্ষীপ্রতা।
ইংরেজদের বুঝিয়ে ছিল,
কেমন তার তীব্রতা।।

ব্যারিস্টারী জটিল প্যাঁচে,
আইনি সব ব্যাটেল।
অনায়াসেই তুড়ি মেরেছে,
বল্লভভাই প্যাটেল।।

যুগেযুগে তাই দীপ্তহস্তে,
এসো হে যুগাবতার।
সর্দার হয়ে সম্মান নিতে,
ভারত রক্ষাকর্তার।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted