কবিতা লাথি
কবি সুজিত কুমার ভৌমিক
কাব্যগ্রন্থ যন্ত্রনা
সময় ২০২৫
উৎসর্গ সবিতা ভৌমিক
লিখার স্থান চন্ডীপুর
সম্পৃক্ততা জীবনমুখী, প্রতিবাদ
Review This Poem

লাথি
*****
সুজিত কুমার ভৌমিক
*********************
শিক্ষকদের মারছে লাথি,
শিক্ষা গিয়েছে লুটিয়ে।
শিক্ষককুল এখনও বসে?
খবর শুনছ চুটিয়ে?
মেরুদন্ড নেতিয়ে গেছে?
যাচ্ছে নাকি শুকিয়ে?

যে ভাই বোন স্টাফরুমেতে,
ফেটে পড়ত হাসিতে।
তারা এখন রাস্তায় পড়ে,
মার খাচ্ছে লাঠিতে।
আমরা কিনা মৌজ করে,
বসে এখনও বাটিতে?

মেরুদণ্ড বিকিয়ে দিয়েছি?
দিয়েছি বন্ধক মগজটাকে?
নাকি গান্ধীর বাঁদরসম,
নকল করছি মালিকটাকে?
কিছু ভিক্ষা?কিছু মার্জনাতে?
ভয় পেয়েছ লাল চোখটিকে?

আসুন চলি বেরিয়ে পড়ি,
শিক্ষা সম্মান বাঁচাতে।
কে বলেছে কালকে মোদের,
আসবে না বিপদ ঝাঁকিতে?
হয়ত মোদের অন্য বিপদ?
কুচক্রী করাল অক্ষীগোলকেতে?

দূর্নীতির ওই মাথাটাকে ধরে,
আসুন মারি ভীম আছাড়।
শয়তানকে ছুঁড়ে ফেলে দিয়ে,
প্রকাশে আনি দূর্নীতি-পাহাড়।
রক্ত নয়নেতে সামনা করি,
হিটলারের ওই অনাচার।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted