কবিতা রক্তাক্ত দুধের বোতল
কবি সুজিত কুমার ভৌমিক
কাব্যগ্রন্থ যন্ত্রনা
সময় ২০২৫
উৎসর্গ সবিতা ভৌমিক
লিখার স্থান চন্ডীপুর
সম্পৃক্ততা জীবনমুখী, প্রতিবাদ
Review This Poem

রক্তাক্ত দুধের বোতল
********************
মসজিদে তখন আজান শুরু,
আল্লা হো আকবর আল্লা,
ধর্মপান মুসলমানেরা মসজিদে,
জড়ো হয়ে দোয়া চাইছিল আল্লাহর কাছে।
সবাই ব্যস্ত ছিল ধর্মের পাশাপাশি,
রুটি,রুজি,শখ বা আহ্লাদ নিয়ে।
এক মা পরম স্নেহে শিশুর জন্য
বানাচ্ছিল দুধের বোতল।
শিশুটির চোখে ছিল আগামী দিনের
বাঁচার আশা,আকাঙ্খা,ভালবাসা
কিম্বা যৌবনের উদ্দীপিত উন্মাদনা।

পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়
মায়ের কোলে বসে শিশুটি তখনও
হাসিতে ফেটে পড়েছিল একাধারে
মা ও অন্য দিকে দুধের বোতল দেখে।

হঠাৎ দুম করে আওয়াজ।
সামনের মসজিদটা টুকরো টুকরো
হয়ে অসহায়ভাবে পরাজয় স্বীকার
করল আধুনিক বিজ্ঞানের কাছে।
মা ছিটকে পড়ল নিথর নিঝুম
নিকষ কালো অন্ধকারের মতো
কোন এক শক্ত বোবা পাথরের ভাঁজে।
তখনও শিশুটা হাতে ধরা শক্ত করে,
এক বিশাল পাথরের উপর শিশুটির
মাথা থেঁতলে চূর্ণ বিচূর্ণ হয়ে।
মসজিদের আজান,আজান দেওয়ার
গলাটাও থেমে গেছে..
দুধের বোতলটা তখনও পড়ে আছে
উষ্ণ পাথরের আর্দ্র মৃত ছোট
উপড়ে পড়া চারাগাছটার উপর
রক্তাত রক্তিম তাজা রক্তে রাঙা হয়ে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted