কবিতা মিথ্যে গর্ব
কবি সুজিত কুমার ভৌমিক
সময় ২০২২
উৎসর্গ সুকুমার ভৌমিক
লিখার স্থান চন্ডীপুর
সম্পৃক্ততা মিথ্যে গর্ব

মিথ্যে গর্ব
********
সুজিত কুমার ভৌমিক
*******************

কেন করছ গর্ব তুমি?
কেনই বা আস্ফালন?
গভীর সমুদ্রেও বড় জাহাজের,
ডুবে যায় পাঠাতন।।

আজকে তোমার পেশীর জোর,
লাফিয়ে লাফিয়ে ছুটে।
কালকে হয়তো সেই পেশীটা,
চার কাঁধেতে ওঠে।।

কয়েকটি মাত্র কাগজ টুকরো,
কয়েকটি ধাতুর বস্তু।
বাড়িয়ে করেছে ফেনিল মোটা,
মিথ্যে গর্ব দস্তুু।।

আজকের ওই বজ্রসিংহ!
কালকে হবে লাশ।
পিঁপড়েরা কুরে কুরে খাবে,
থাকবে না কোন ত্রাশ।

সময়-সুযোগ সবার আসে,
ছোট বড় যেমন হোক।
তেজ অহংকার ধূয়ে যাবে,
বন্ধ হলেই চোখ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments