কবিতা ঢাকী
কবি সুজিত কুমার ভৌমিক
কাব্যগ্রন্থ রশ্মিছটা
সময় ২০২৫
উৎসর্গ সবিতা ভৌমিক
লিখার স্থান চন্ডীপুর
সম্পৃক্ততা জীবনমুখী, প্রতিবাদ
Review This Poem

ঢাকী
****
সুজিত কুমার ভৌমিক
*********************
কারোর আনন্দ পূজোর আগে,
কারোর পূজোর পরে।
ঢাকীর বাচ্চারা অপেক্ষারত,
বাবার আসার তরে।।

কখন আসবে?কখন বাবা,
পূজো মন্ডপ থেকে?
কিনতে হবে নতুন জামা,
ফুটপাত বাঁকে বাঁকে।।

যাক্ না মজুত ফুরিয়ে,
যাক্ না ভালো চলে।
ঢাকীর ছেলে,ঢাকীর মেয়ে,
নাচবে হেলে দুলে।।

পূজোতে খরচ লক্ষ লক্ষ,
কিম্বা কয়েক কোটি।
কখনও ভেবেছি ওদের কথা?
শীতল হৃদয়ে ছুটি?

না,না,না,কখনই না,
স্বভাব মোদের ভিন্ন।
যেখানে তেল,ওখানেই দেব,
বিনা তেল করে ছিন্ন।।

কখনও যদি সময় পান,
উঁকি দেন ওই কুটির।
দেখবে বসে পশুর মত,
চোখে স্বপ্ন বাটির।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted