কবিতা আমি কবে সম্বর্ধনা পাবো?
কবি সুজিত কুমার ভৌমিক
কাব্যগ্রন্থ প্রতিবাদ
সময় ২০২২
উৎসর্গ সবিতা ভৌমিক
লিখার স্থান চন্ডীপুর
সম্পৃক্ততা প্রতিবাদ
Review This Poem

আমি কবে সম্বর্ধনা পাবো?
***********************
সুজিত কুমার ভৌমিক
********************
জলের ফোয়ারা সম,
কবিরা সম্বর্ধনা পেয়ে চলেছে,
পেয়েই চলেছে..
কিন্তু আমি পাই না কেন?
আমি কবে সম্বর্ধনা পাবো?

কত কবির কত লাইন ,
কত অনুকরন,কত অনুপ্রেরনা চুরি করে,
কত কবিতাই লিখে ফেললাম।
কত লাইন একটু পরিবর্তন করে
নিজের নাম দিয়ে দিলাম।
স্বঘোষিত কবি হয়ে গেলাম।
কিন্তু কখনই আমায় সম্বর্ধনা দেয় না কেনো?
আমি কবে সম্বর্ধনা পাবো?

ওইতো সেদিন শক্তিগড় ক্লাবে গিয়ে,
এক হাজার টাকা চাঁদা দিয়ে বললাম-
-“তোমরা আমাকে সম্বর্ধনা দেবে
কবি হিসেবে?
আমি আরও পাঁচশো দেব!”
হতচ্ছাড়ারা আমাকে ডাকলোই না,
আমি কবে সম্বর্ধনা পাবো?

মিডিয়াকে আমি টাকা ঢেলে দিলাম,
শুধু আমার নামটা কবি হিসেবে প্রমোট করতে।
কারোরই আমাকে কবি হিসেবে পছন্দ হয় না।
আমি কবে সম্বর্ধনা পাবো?

ভাবছি এবারে কোন বসু বা
ঘোষ কে আমার স্তাবক বানিয়ে ফেলবো,
যারা আমার হয়ে কথা বলবে!!
সম্বর্ধনার ছবি ফেসবুকে দেবো,
অনেক লাইকও পাবো।
কিন্তু আমি কবে সম্বর্ধনা পাবো?

এসবে কাজ না হলে,
অনুপ্রেরনায় ডুব দেবোই দেবো..
কিন্তু তাতে কী আমি সম্বর্ধনা পাবো?
আমি কবে সম্বর্ধনা পাবো?

guest
0 Comments
Newest
Oldest Most Voted