কবিতা আত্মবিশ্বাস
কবি সুজিত কুমার ভৌমিক
সময় ২০২২
উৎসর্গ সুকুমার ভৌমিক
লিখার স্থান চন্ডীপুর
সম্পৃক্ততা আত্মবিশ্বাস
Review This Poem

আত্মবিশ্বাস
***********
সুজিত কুমার ভৌমিক
********************
যখন যন্ত্রণার জতুগৃহ
দাউ দাউ করে পুড়িয়ে দেয়,
আশা,আকাঙ্ক্ষা ভালোবাসা।
যখন যন্ত্রণার ছোবলে ছোবলে,
শরীরটা নীল হয়ে যায়।
মন বলে ওঠে–
“কেউ কি নেই? কেউ কি নেই,
যে কিনা সাহায্যের হাত বাড়িয়ে দেবে?”

পেছন থেকে কেউ বলে উঠে,
“এখনো আমার আছে শ্বাস।
আমার নাম আত্মবিশ্বাস।।
ততক্ষণ থাকব আমি যেদিন,
তোকে অন্যায় তার চাদরে মুড়ে ফেলবে না।
ততক্ষণ থাকব আমি যতক্ষণ,
তোর মিথ্যের বর্ম আমাকে
আসতে বাধা দেবে না।”

আস্তে আস্তে মুখ তুলে বললাম-
“কতনা মিথ্যে বলেছি ।
কতনা অন্যায় গায়ে মেখেছি,
গাওয়া ঘি-এর মত।
তাহলে কি, তাহলে কি,
ত্যাগ করবে আমায়ও।

“করতাম, যদি না অন্যায় ও
মিথ্যের অভিমুখ হত স্বার্থযুক্ত।”

তাহলে কি এখন মুক্ত।

“অপদার্থ! অপাংত্তেয়! ম্লেচ্ছ!
নিজের আত্মবিশ্বাসকে করো,
অসির মতো বরাভয়, ঝকঝকে,
যা শত্রুর চোখে চিকচিক করে,
ফেলবে আলোর প্রতিবিম্ব।।

আত্মবিশ্বাস মনের মাঝে,
মনের এক শক্তি।
যতই ঘোষবে চকচকে হবে,
জাগবে নিজ মূর্তি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted