কবিতা প্রাপ্য
কবি সুজন চন্দ্র দাস
উৎসর্গ প্রাক্তন
Review This Poem

দিন যাবে রাত আসবে
রাত যাবে দিন আসবে
দিন-মাস-ঋতু-বছর-যুগ পার হবে
ভুলে যাবে তুমিও আমার সাথে করা অন্যায়গুলো
কিন্তু বিশ্বাস করো নিরপরাধ বা সামান্য কারণে
চোখ থেকে যে অশ্রু ঝড়িয়েছো
সেই অশ্রুর দাম তোমাকে দিতে হবে, দিতেই হবে।
সবাইকে মনগড়া বোঝ দিলেও তাকে দিতে পারবে না
কেউ কিছু না জানলেও তিনি সব কিছু জানেন
আর তিনি হলেন আমার ঈশ্বর।

guest
0 Comments
Newest
Oldest Most Voted