কবিতা আহ্!
কবি সুব্রত অগাস্টিন গোমেজ
Review This Poem

আয়নার ভিতর থেকে বেরিয়ে এলাম
আলোর মেমব্রেন ছিঁড়ে—রইয়ে—সইয়ে—ধীরে—
এমন আলগোছে, যেন কোনো কিশোরীর
হাইমেন ফেটে গেল স্বপ্নের ভিতর
গির্জার স্পায়ার দেখে। বেরিয়ে এলাম
এমন আলগোছে, ঘুমও ভাঙে নি আয়নার;
তারপর আমার পিছে আস্তে খুলে গেল
জন ব্যাপ্টিস্ট্-এর চোখে আস্ত অস্তাকাশ—
কাঁপন লাগল না কাঁটে, এমন সঞ্চার!
আমাদের মাঝখানে কাচের হিজাব,
চামড়ার আড়াল কোনো থাকল না মোটেই,
থাকল না আত্মার বাধা, থাকল না আলোর;
আমাদের মাঝখানে কেবল ঈশ্বর—
আমাদেরই হাতে আজ খুন হ’য়ে যাবে

guest
0 Comments
Newest
Oldest Most Voted