বাংলা কবিতা, হাবিজাবি ১৯ - তোমার ওই ব্যবহার... কবিতা, কবি সুবিমল বসাক | কবিতা অঞ্চল
কবিতা হাবিজাবি ১৯ – তোমার ওই ব্যবহার…
কবি সুবিমল বসাক
কাব্যগ্রন্থ হাবিজাবি
4/5 - (3 votes)

তোমার ওই ব্যবহার-তরিবতে
আলগা-পীরিত ছাপাইয়া ওঠে
     দেহন-মন্তরে সীনার ভীৎরে যন্তন্না টাটায়
আমি আওগাইয়া যাই তোমার লাগ্‌
পুরানা ঘটনা রক্তে অহন বিষের লেহান্‌
সময়েতে ছোবল মারে নীল নীল
তোমার লগে মেল বয়না এতটুক্‌
তবভি আওগাইয়া যাই তোমার লাগ
       ধোন্ধের লেহান কেবল ঘুইর‍্যা মরি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted