| কবিতা | প্রথম অবহেলা |
| কবি | সৃজন শারফিনুল |
| সময় | সন্ধ্যা ৬.১০ |
| উৎসর্গ | মায়াবতী |
| লিখার স্থান | Riyadh, Saudi Arabia. |
| কবিতার বিষয় | প্রেম, বিরহ, সমসাময়িক |
জুড়ে থাকা মানেই যে
অন্তরে রয়েছো তা কিন্তু নয়।
আবার পাশে আছো বলেই যে
অনুভবে আছো,তাও নয়।
কিছু মানুষ দূরে থেকেও
খুব গভীরে থেকে যায়,
আবার কেউ খুব কাছে থেকেও
কেবল দূরত্ব বাড়ায়।
থাকার জন্য যে পরিবর্তন দরকার,
সেটা আপাতত অমীমাংসিত।
তাই তোমাকে পাশে পাওয়া যায়,
কিন্তু মনের ভেতর রাখা যায় না।
দূরে যাওয়ার জন্য
প্রথম অবহেলাটাই যথেষ্ট।
তারপর আর কোনো অভিমান নয়,
কোনো অভিযোগও নয়
শুধু নীরবে সরে যাওয়া!