| কবিতা | কি যেন কি একটা হয়ে গেল! |
| কবি | সৃজন শারফিনুল |
| সময় | ১০ জানুয়ারি ২০২১ |
| উৎসর্গ | ছায়ামানবী |
| লিখার স্থান | মিরপুর। |
কি যেন কি একটা হয়ে গেল?
যে নির্জনতা আমার ব্যাথার পাহাড়কে করেছে ক্ষত বিক্ষত,
সে ব্যাথার পাহাড় বেয়ে আবার ঝরছে রক্তিম ঝরনাধারা।
যে বিষন্নতায় হেরেছি নিজের কাছে অহর্নিশ
সে বিষন্নতার সজল সমুদ্রে আবার উত্তাল ঢেউ হয়ে
ফিরে এসেছে আমার বুকে।
যে আলিঙ্গনের বিচ্ছেদ
আমাকে পুড়িয়েছে বিষাদের নীল দংশনে,
সে আলিঙ্গন ফিরে এসেছে আবার মৃদু মরিচীকা হয়ে ।
কি যেন কি একটা হয়ে গেল?
এক বিভ্রান্ত জ্যোৎস্নায় হারিয়ে ফেলেছি নিজেকে
হারিয়ে ফেলেছি সব ।