কবিতা কল্পনা
কবি শ্রী দেব
কাব্যগ্রন্থ যে টিপ ঈশ্বরীর
সময় ২০২০
লিখার স্থান ঢাকা
4/5 - (2 votes)

ধরো, লেইস ফিতা…..
হাঁক দিচ্ছে ফেরিওয়ালা।

তুমি ছুটে এলে। পাতা হতে কয়েকটি টিপ ট্রায়াল দিতেছ কপালে।

ফেরিওয়ালা দ্যাখতেছে পুলকিত চোখে তোমারে, দরদাম করতেছ— পরস্পর।

আমি উদ্দেশ্যবিহীন হেঁটে যাচ্ছি তোমার বাড়ির পাশ দিয়ে।

এমন চিত্রকল্পে—
আমার কি হিংসে হবে?

জেনেছি, সাধনায় বশীভূত হয় ষড়রিপুর পীড়ন!

guest
0 Comments
Newest
Oldest Most Voted