কবিতা এমন কিছু প্রেম
কবি প্রণব কুমার সত্যব্রত
কাব্যগ্রন্থ অপ্রকাশিত
সময় জানা নেই
উৎসর্গ যারা প্রেমিক
লিখার স্থান ঢাকা
সম্পৃক্ততা প্রেমে
কবিতার বিষয় প্রেম

কোনো,কোনো প্রেম এমন হয়
নীরবে থেকে যায় ঝিনুকের মত
কিছু প্রেম মুক্ত হয়ে গহনা হয়
কিছু,কিছু মনের ভাষা অব্যাক্ত থেকে যায়।

কেউ কেউ চিৎকার করে বলতে চায়
অথচ সাহস তাদের নেই
বুক পকেটে রাখা ফুল
এভাবেই শুকায়।

কোনো কোনো মানুষ এভাবেই অচেনা হয়
মরে যায় শীতের কুয়াশায় ঝাপসা ভোরে
তবুয়ো বুক ফুলে বলতে পারিনি
বলা হয়ানা অনেক কথা।

আমাদের প্রেম গুলো কত সচ্চ!
করোতোয়ার জলের মতো;
কত উষ্ণ,কত উর্বর পলির মত
কেউ কাউকে আগে চিনিনা
প্রথম পরিচয়েই ভালো লাগে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted